জুড়ীতে নিবন্ধ পাঠ কর্মসূচী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে নিবন্ধ পাঠ কর্মসূচী

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual3 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ীর উদ্যোগে ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রী কলেজের হলরুমে একটি নিবন্ধ পাঠের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

উক্ত নিবন্ধ পাঠ অনুষ্ঠানে ১৯৫৮ সালে আইয়ুব খান সরকারের আমলে শিক্ষানীতি বাস্তবায়নে গঠিত শরীফ কমিশন এবং ১৯৬২ সালে সেই কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনসমূহের বিস্তারিত আলোচনা করা হয় এবং গভীর শ্রদ্ধার সহিত সে-সকল আন্দোলনে ঢাকায় শহীদ মোস্তফা, মামুন, ওয়াজিউল্লাহকে এবং টঙ্গীতে শহীদ হওয়া শ্রমিক সুন্দর আলীকে স্মরণ করা হয়। বক্তারা ৫২’র চেতনাই ৬২’র চেতনাকে উজ্জীবিত করে এবং ৬২’র শিক্ষা আন্দোলনই পরবর্তী সময়ে ৬৬’র ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় গভীর অনুপ্রেরণা জুগিয়েছে তার ওপর আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে নিবন্ধ পাঠ করেন ওসমান গনি, উনার সাথে ছিলেন রিয়াদুল ইসলাম সুফিয়ান, হাসানুজ্জামান শোয়েব, আব্দুর রব, টিআর রাজিন, সায়মন খান, এমদাদুল বারী রাফী, সুবিক রুদ্রপাল প্রমুখ। বক্তব্যে বক্তারা সার্বিকভাবে সহযোগিতার জন্যে অধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!