শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মত বিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মত বিনিময় সভা

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual1 Ad Code
 
 
 
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল ::: শ্রীমঙ্গল উপজেলাধীন মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার ১৮ সেপ্টেম্বর  বিকেলে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে শ্রীমঙ্গলের টিকরিয়া মনিপুরী পাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
 
এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার।
 
অনুষ্ঠানের শুরুতেই তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা ও শ্রীমঙ্গল মনিপুরী তাঁত প্রতিনিধি মো রবিউল ইসলাম রাসেল।
 
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দ ও ১৫টি ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
 
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। এ সকল ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণপূর্বক সামগ্রিক উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন টিকরিয়া মনিপুরী পাড়া অবস্থিত মনিপুরী তাঁত শিল্প একটি সম্ভাবনাময় ক্লাস্টার। শ্রীমঙ্গল  উপজেলায় বসবাসরত আদিবাসীদের মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায়। এ সম্প্রদায়ের ৯৫ শতাংশ নারী তাঁত শিল্পের কাজে নিয়োজিত।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews