আত্রাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আত্রাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: নওগাঁর আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নে সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগে তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের পদত্যাগ দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।  এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে গেলে অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন কলেজে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!