কুলাউড়া বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষক সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষক সংবর্ধনা

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বনামধন্য কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। এতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরমান আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, এড. তাজুল ইসলাম।

Manual7 Ad Code

এছাড়াও বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়ার সমন্বয়ক মইনুল ইসলাম ও সামিয়া ইসলাম।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক আখন্দ জান্নাতুল মাওয়া ও ইসরাইল আলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews