আমার বিদ্যালয়, আমার স্বপ্ন আমার অহংকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আমার বিদ্যালয়, আমার স্বপ্ন আমার অহংকার

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বিলকিস পারভীন::

আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, এই পেশায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি গর্ববোধ করি। একটি শিশুকে আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন দায়িত্ব আমার উপর। নিজের সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা করি শিশুদের শিক্ষা জীবনের ভিত্তিটা মজবুত করতে।
আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাই এখন আমার স্বপ্ন। এই স্বপ্নপূরণে শুধু যে শতভাগ শিক্ষকেরই ভূমিকা রয়েছে তা কিন্তু নয়, এর অনেকটাই নির্ভর করে সহকর্মীদের আন্তরিকতা, বিদ্যালয়ের পরিবেশ এবং কার্যক্রমের উপর।

Manual6 Ad Code

বর্তমানে বিদ্যালয়গুলোতে বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে শিশুদের মেধা এবং মননশীলতার পরিপূর্ণ বিকাশ সাধনের উদ্দেশ্যে। সেজন্য চাই বিদ্যালয়ের উপযুক্ত পরিবেশ, শিক্ষকের সৃজনশীল মনোভাব এবং আন্তরিকতা। আমার বিদ্যালয় কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার ঐতিহ্যবাহী কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে একটি। এখানে আমি ৩ বছর হল যোগদান করেছি। যোগদানের পর কয়েক দিনের মধ্যেই আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এতোটাই কাছের হয়ে গেছি যে ওরা ওদের সব আবদার আমার কাছে বলে। ওদের কচিমুখগুলো আর ওদের ভালোবাসা আমার শিক্ষকতা জীবনের প্রেরণা। সহকারী শিক্ষকদের সাথে সমন্বিত হয়ে শিক্ষার উন্নয়নে আমার প্রচেষ্টার ত্রূটি নেই। নিজেকে এবং বিদ্যালয়কে কিভাবে উন্নতির শিখরে পৌঁছাতে পারি সেলক্ষ্য বাস্তবায়নের জন্য আমার নেয়া পদক্ষেপগুলোর কিছুটা তুলে ধরলাম :

Manual2 Ad Code

১. শতভাগ ভর্তি নিশ্চিতকরণ। ২. শতভাগ উপস্থিতি ও ইউনিফর্ম নিশ্চিতকরণ। ৩. বিদ্যালয় ভৌত কাঠামোগত উন্নয়ন। ৪. লেখাপড়ার গুণগতমান নিশ্চিতকরণ। ৫. ঝরে পড়ার হার ০% এ নিয়ে আসা। ৬. স্লিপ ও আর্থিক বরাদ্দগুলো সচ্ছতা ও সততার সাথে যথাযথ ব্যবহার। আমার স্বপ্ন এই বিদ্যালয়টিকে একদিন আদর্শ বিদ্যালয় হিসেবে এবং উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপদান করবো। এখানে থাকবে একটি মনোরম ফুলের বাগান যা থেকে শিশুরা ফুলের শুভ্রতা আর পবিত্রতার শিক্ষা নেবে। থাকবে দোকানদার বিহীন সততার দোকান। যেখান থেকে শিশুরা নৈতিক ও মানবিক গুনাবলী শিখবে। আমার সপ্ন এই প্রতিষ্ঠানটির এতো এতো সুনাম হোক, যেন একদিন এই বিদ্যালয় হয়ে উঠে দেশের সেরা একটি বিদ্যালয় এবং আমি হব দেশ সেরা শিক্ষক।

লেখক :
বিলকিস পারভীন
প্রধান শিক্ষক, কাঠালতলী সপ্রাবি।
বড়লেখা, মৌলভীবাজার।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!