লংলা কলেজের রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

লংলা কলেজের রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ৭ ডিসেম্বর নানা আয়োজনে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ১৫ অক্টোবর। প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইন প্রক্রিয়ায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।

Manual8 Ad Code

১৫ অক্টোবর কলেজ মিলনায়তনে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান। রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও প্রভাষক আক্তার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক সমরেশ দাশের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও উৎসবের অর্থ কমিটির আহ্বায়ক নজমুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান, ইংরেজি বিভাগের প্রভাষক গোলাপ মিয়া, প্রভাষক মালিক হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, শিক্ষক সুজন আহমদ, তোফায়েল বেগ, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, শিক্ষার্থী মোঃ আব্দুল কাইয়ুম, জুয়েল আহমদ প্রমুখ।

১৯৯৮-১৯৯৯ সেশনের ১ম ব্যাচের শিক্ষার্থী ও কলেজের বর্তমান ইংরেজি বিষয়ের প্রভাষক গোলাপ মিয়ার কাছে রেজিস্ট্রেশনের অনলাইন কপি প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়। এছাড়া চলতি বছর জিপিএ ৫ প্রাপ্ত নারগিস জান্নাত চৌধুরী শেমা, সুমাইয়া নিশাত, কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম ১ম দিন অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।

Manual8 Ad Code

উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক গোলাপ মিয়া জানান, চলতি বছরের ৭ ডিসেম্বর সম্ভাব্য তারিখে লংলা আধুনিক ডিগ্রী কলেজে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবটি মিলন মেলায় পরিণত হবে বলে আশাবাদী।

Manual8 Ad Code

অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে কয়েকবার শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তুতি সভা করে উৎসবকে সফল করতে গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, টিশার্ট-ক্যাপ, আপ্যায়নসহ বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে উক্ত উৎসবে যুক্ত হতে পারবেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!