করোনায় হেরে গেলেন কামরান : সিলেট এসেছে লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

করোনায় হেরে গেলেন কামরান : সিলেট এসেছে লাশ

  • সোমবার, ১৫ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, সিলেট ::

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে হু হু করে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এই ঘাতক ভাইরাসের হাত থেকে রেহাই যাচ্ছেন না সম্মুখযোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা।

এছাড়া রাজনীতিবিদ, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ীরাও যুক্ত হচ্ছেন আক্রান্ত ও মৃত্যুর তালিকায়। এবার সেই করোনাভাইরাস কেড়ে নিল সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে।

Manual2 Ad Code

রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।

সিলেট এসেছে মরদেহ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেট এসে পৌঁছেছে। অ্যাম্বুলেন্সটি বাসায় প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।

Manual2 Ad Code

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে তার মরদেহ ছড়ারপাড়ের বাসভবনে এসে পৌঁছে।

Manual1 Ad Code

অ্যাম্বুলেন্স আসার আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন স্থানীয় লোকজন ও সিলেটের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!