দু’টি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

 দু’টি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা!

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দু’টি ড্রাগন ফল দাম আর কতই বা হবে? হয়তো সর্বোচ্চ দু’শ থেকে তিন’শ হবে। কিন্তু কখনো কি শুনেছেন দুটি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা।

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের একটি মাদ্রসার ওয়াজ মাহফিলে একজনের দান করা দুটি ড্রাগন ফল ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রির ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্য রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসা ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামে একজন দুটি ড্রাগন ফল মাদ্রাসায় দান করেন। মধ্য রাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মোশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তুলেন। নিলামের এক পর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল দুটি ক্রয় করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলমগীর চৌধুরী।

Manual3 Ad Code

ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহন কারী শ্রোতারা জানান, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তোলা হয়। ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশগ্র্রহন করেছেন। সবার উদ্দেশো হলো ধর্মীয় ফ্রতিষ্ঠানে সহযোগিতা করা।

Manual5 Ad Code

পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের শুভাকাংখী টিপু সুলতান চৌধুরী দুটি ড্রাগন ফল দান করেন। পরে এই দুটি ফল নিলামে তোলা হলে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা। যিনি ফল কিনেছেন তিনি হলেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!