কুলাউড়ায় কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম কেটিএফ’র আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম কেটিএফ’র আত্মপ্রকাশ

  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ১১০টি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের নিয়ে কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) এর কমিটির গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার কুলাউড়ার সী-বার্ড কেজি এন্ড হাই স্কুল মিলনায়তনে সুজিত দেব’র সভাপতিত্বে ও বাবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট  কার্যকরী পরিষদ এবং কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কুলাউড়া আনন্দবিদ্যাপীঠের শিক্ষক সুজিত দেবকে সভাপতি, রবিরবাজার নোবেল একাডেমির শিক্ষক বাবুল আহমদকে সাধারণ সম্পাদক এবং ব্রাক্ষনবাজার কুসুমকলি কেজি এন্ড জুনিয়র স্কুলের জয়ন্ত গোস্বামীকে কোষাধ্যক্ষ মনোনীত করে “পূর্ণাঙ্গ কার্যকরি পরিষদ” এর কমিটি অনুমোদন দেয়া হয়।
কার্যকরি পরিষদ দায়িত্বপ্রাপ্তরা হলেন সুজিত দেব সভাপতি,  সৈয়দ জাবির হোসেন সহ-সভাপতি, আব্দুল খালিক সহ-সভাপতি।
বাবুল আহমদ সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ফেরদৌসুর রহমান চৌধুরী তাফিন যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী কোষাধ্যক্ষ মো: মোবারক আলী কোষাধ্যক্ষ (উত্তর ক্লাস্টার), মো: আল আমিন কোষাধ্যক্ষ (দক্ষিণ ক্লাস্টার) মাহবুব খান ক্লাস্টার সেক্রেটারি (উত্তর), ঝুমা রানী নাথ ক্লাস্টার সেক্রেটারি (মধ্য), মোঃ ইমদাদুর রহমান ক্লাস্টার সেক্রেটারিন (দক্ষিণ), দীপক চন্দ্র দাস প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম ইসমাইল সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: আলা উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো: হেলাল মিয়া সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ ইসমাইল হোসেইন ধর্ম বিষয়ক সম্পাদক কানাই লাল কৌলসহ ধর্ম বিষয়ক সম্পাদক।
শিউলি রাণী দেবী, মোঃ রবিউল ইসলাম, লিপন কুমার দাস রিপন, সুমি আক্তার, হেলাল আহমদ, শ্রীবাস দত্ত, মাহমুদুল হাসান সুমন, মোঃ আতিকুর রহমান, শিমুল দেব, নিখিল বর্ধন, মোঃ নজরুল ইসলাম ও মোছাঃ জয়নুন নাহারকে কার্যকরী পরিষদ সদস্য মনোনীত করা হয়।
এছাড়াও মোহাম্মদ মাসুক, আবুল মনসুর, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ইসহাক আলীকে উপদেষ্টা মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!