শিক্ষা বিতরণের কাজ বড় সদকায়ে জারিয়া -ডিজি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শিক্ষা বিতরণের কাজ বড় সদকায়ে জারিয়া -ডিজি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual8 Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড. মো. আব্দুল হাকিম বলেছেন, শিক্ষা বিতরণের কাজটি হচ্ছে বড় একটি সদকায়ে জারিয়া। একজন শিক্ষা দানকারি ব্যক্তি, হন তিনি শিক্ষক কিংবা অন্য কোনো পেশার অথবা সাধারণ কোনো ব্যক্তি। তাঁর বিলিয়ে দেওয়া শিক্ষা মৃত্যুর পরও ঠিকে থাকবে। ক্রমাগত তা বিস্তৃতি লাভ করেই চলে। এ কাজটি কখনও বন্ধ হয় না। আজীবন চলমান বেঁচে থাকে, দেশের কল্যাণে কাজে লাগে।

শনিবার শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে’ শীর্ষক দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড. মো. আব্দুল হাকিম এসব কথা বলেন।

Manual7 Ad Code

উক্ত কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার ও বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম।

কর্মশালায় শুদ্ধাচার চর্চা ও সুশাসন নিশ্চিতকরণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা অবহিতকরণ এবং সুশাসন নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন অবহিত করণ ও প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার চর্চা ও সুশাসন নিশ্চিতকরণ কৌশল সম্পর্কিত ধারণা বিষয়ে প্রশিক্ষণ দেন মহা-পরিচালক ড. মো. আব্দুল হাকিম।

Manual1 Ad Code

এছাড়ও কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহীনুর শাহীন খান, পরিচালক (পরিকল্পনা) মো. মিজানুল হক।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!