বড়লেখায় হাওরাঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় হাওরাঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।

Manual8 Ad Code

উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক, মসজিদের ইমামসহ ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (মৌলভীবাজার) মো. ফারুক আলম। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বড়লেখা উপজেলা সুপারভাইজার মো. হাবিবুর রহমান।

Manual8 Ad Code

মঙ্গলবার প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আলম।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!