কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত : আহত ২ : আটক ৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত : আহত ২ : আটক ৩ জন

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানে ইউপি সদস্য ছালেহ আহমদ এর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে আলাল মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়। এ সময় আহত হয় আরো ২ ডাকাত। রোববার রাত পৌনে ২টায় এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

নিহত ডাকাত আলাল মিয়া সিলেট জেলার মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের সোনাফর আলীর ছেলে। এ ঘটনায় ডাকাতের আরো দুই সদস্য গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

মাধবপুর ইউপি সদস্য ছালেহ আহমদ ও এলাকাবাসী জানায়, রোববার রাত পৌনে ২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চা বাগানের পাগলা ঘন্টা পেটালে স্থানীয় চা শ্রমিকরা ডাকাতদের ঘেরাও দেয়। এসময় ডাকাতরা স্থানীয় জনতার উপর হামলা করতে এগিয়ে গেলে স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দিলে ঘটনাস্থলে আলাল মিয়া নামের এক ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে গেলে রোববার ভোরে রক্তের ছাপ দেখে চা বাগানের ভেতর থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে আব্দুল মালেককে তীরবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশকে সোপর্দ করা হয়।

Manual1 Ad Code

এদিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে আসা বাকি ডাকাত সদস্যরা মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলির ভাতিজা সেজুল মিয়া লংগুরপাড় গ্রামের বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন ডাকাত পালিয়ে গেলেও সেজুল মিয়াকে আটক করা হয়। পরে রোববার সকাল ৯ টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন এর ফুলবাড়ি চা বাগানের সেকশন থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় শ্রীপুর গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে জাসিম মিয়া ওরপে জসিমকে আটক করে পুলিশকে সোপর্দ করে স্থানীয় চা শ্রমিকরা। পুলিশ আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আলাল মিয়া রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক (৪১) ও শ্রাবন মিয়ার ছেলে জাসিম মিয়া ওরফে জসিম (৩৮) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে আলাল মিয়া নামে এক ডাকাত নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি আরো বলেন, জনরোষ থেকে দুই ডাকাতকে গুরুতর আহত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

ডাকাতির ঘটনায় আটক ৩ জন হলেন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের আরজদ আলীর ছেলে সেজুল মিয়া (৩৭), শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক (৪১) ও শ্রাবন মিয়ার ছেলে জাসিম মিয়া ওরপে জসিম (৩৮)। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!