রোটারি ক্লাব অব সিলেটের কমিটি গঠন, প্রেসিডেন্ট সেলিনা ও সেক্রেটারি রুস্তুম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

রোটারি ক্লাব অব সিলেটের কমিটি গঠন, প্রেসিডেন্ট সেলিনা ও সেক্রেটারি রুস্তুম

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: রোটারি ক্লাব অব সিলেটের কমিটি গঠন। প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তুম ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহাউদ্দিন বাহার নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

এ উপলক্ষে মিডটাউনের বার্ষিক সভা গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, আরএফএসএম। জাতীয় সংগীত পরিচালনা করেন রোটারিয়ান মিয়া মো. রুস্তুম। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি জামাল উদ্দিন।

Manual1 Ad Code

সভায় অর্ধ-বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো ফারুক আহমেদ। ক্লাবের বায়োলজ অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি মো. আব্দুল হাফিজ । তিনি ২০২৫-২৬ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- পিএইচএফ, আইপিপি রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট (১) রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট (২) রোটারিয়ান মো. ফারুক আহমেদ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান আনোয়ার হোসাইন, ট্রেজারার রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, আরএফএসএম, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান পিপি শাহ-জামাল আহমদ, পিএইচএফ, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি প্রফেসর মোহাম্মাদ জাকির আলী, আরএফএসএম, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান পিপি এডভোকেট মোহাম্মাদ জামাল উদ্দিন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান পিপি মোহাম্মাদ আব্দুল হাফিজ, পিএইচএফ, ডিরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান পিপি আমিনুর রহমান শিবলু আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস (১) রোটারিয়ান আবুল কালাম, সার্জেন্ট এট আর্মস (২) রোটারিয়ান মোহাম্মাদ মুজিবুল হক, আরএফএসএম, বুলেটিন এডিটর রোটারিয়ান পিপি প্রফেসর মো. শাখাওয়াত হোসেইন আজাদ, পিএইচএফ, ক্লাব লার্নিং ফেসিলিটিটর রোটারিয়ান পিপি মোহাম্মাদ আতিকুর রেজা চৌধুরী, পিএইচএফএমসি।

Manual2 Ad Code

সভায় ২০২৫-২৬ রোটাবর্ষের রোটারিয়ানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বার্ষিক সভায় বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি প্রফেসর শাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফএমসি, নির্বাচন কমিশনার রোটারিয়ান পিপি এডভোকেট আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি জামাল উদ্দিন, রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান আনোয়ার হোসাইন। এছাড়াও রিপসা কমিটির দায়িত্বপ্রাপ্ত রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব মেম্বাররা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

বার্ষিক সভায় উপস্থিত রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সদস্যবৃন্দ ২০২৫-২৬ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর কমিটির অনুমোদন দেন।

সভায় প্রেসিডেন্ট ইলেক্ট সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ক্লাবকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews