বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে ৪ ব্যক্তির কারা ও অর্থদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে ৪ ব্যক্তির কারা ও অর্থদণ্ড

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে পরিবেশ বিপর্যয় ও রাস্তাঘাটের ক্ষতিসাধনের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড ও ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মুচলেকায় দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

শনিবারের জাতীয় ও স্থানীয় দৈনিকে ‘বড়লেখায় মাটিবাহী ট্রাক্টরে বিনষ্ট গ্রামীণ সড়ক’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে ওই দিন সকালেই উপজেলার তালিমপুর ইউনিয়ন এলাকায় কৃষিজমি ও গ্রামীণ সড়কে পুলিশ নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন ইউএনও তাহমিনা আক্তার ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

ইউএনও তাহমিনা আক্তার মুর্শিবাদকুরা গ্রামের কৃষিজমিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাব্বির আহমদকে ৬ মাসের এবং জয়দুল ইসলামকে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ মাটি কর্তনের দায়ে রাজন আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. মোর্শেকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Manual6 Ad Code

ইউএনও তাহমিনা আক্তার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রাক/ট্রাক্টরে পরিবহনের কারণে পরিবেশ বিপর্যয় ও গ্রামীণ বিভিন্ন সড়কের মারাত্মক ক্ষতিসাধনের অভিযোগ পেয়ে শনিবার সকালে তিনি ও সহকারি কমিশনার (ভূমি) পৃথক অভিযানে নামেন। এসময় ৬ ব্যক্তিকে আটক করে মুচলেকায় দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড এবং ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। পরিবেশ সুরক্ষায় এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!