ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code
মো : বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারী)  বিকালে এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার দু’শতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।
মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিএডিসি’র উপ- সহকারী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ পরিচালক আলহাজ্ব ডা: শাহাদাত হোসেন, রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি নাজু, কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি আশরাফ আলী, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক প্রথম যুগ্ন সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, প্রায়াত এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি’র বড় ছেলে ডা: বাধন হাসান, সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা গোলাম মর্তুজা বকুল বক্তব্য রাখেন। এসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকগণ, উপজেলা যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!