বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর বলেছেন, পাকিস্থানি শাসকদের জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে পূর্ব পাকিস্থানের জনগণ জেগে উঠতে থাকে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা সংগ্রামের লড়াকু সৈনিকের আত্মত্যাগ ও দীর্ঘ ৯ মাস সংগ্রামের মধ্যদিয়ে ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ নামে এক লাল সবুজের পতাকার বিজয় অর্জিত হয়েছিল।

Manual8 Ad Code

মূলত বৃটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামদের নেতৃত্বে ৪৭ সালে উপমহাদেশ স্বাধীন হলে এরই পথ ধরে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে বিজয়ী হয়। পাকিস্থানি শাসকদের জুলুম নির্যাতন নিপিড়ন থেকে মুক্ত হয়ে ৭১ সালে স্বাধীনতা ও বিজয় অর্জিত হলেও ভারতীয় আধিপত্য ও আগ্রাসী ভুমিকা আমাদের স্বাধীনতাকে বাধাগ্রস্থ করে তুলায় আমরা পাইনি স্বাধীনতার প্রকৃত স্বাদ।

Manual3 Ad Code

বিশেষত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিগত ১৫ বছরেরও অধিক সময়ে অপশাসন ও ভারত প্রেম বাংলাদেশকে তাদের অংগরাজ্যের ন্যায় দেশকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে ফেলে। শিক্ষা সাহিত্য সংস্কৃতি, অর্থনীতি, শিল্পসহ প্রশাসন সবকিছু ধ্বংস করে ভারতের আধিপত্যবাদী সরকার। বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকারও ছিল ভূলুণ্ঠিত।

Manual5 Ad Code

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

অধ্যাপক একেএম শফিউল আলমের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম.এম আতিকুর রহমান, কলেজের একাডেমিক বিভাগের সেক্রেটারি হৃষীকেশ দাস, অধ্যাপিকা সাদিয়া নাইমা হোসেন মাধবী, অধ্যাপক বিধান চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, দীপক চন্দ্র দাস, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র কিবরিয়া আল মাহমুদ, ছাত্রনেতা শাহরিয়ার ফাহিম, আরিফ হোসেন, সুমাইয়া আক্তার, পুস্পিতা দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!