জুড়ীতে যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

জুড়ীতে যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫

Manual1 Ad Code
 জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজার জেলার জুড়ীতে যুব ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসনে  এম পি পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
ফোরামের উপজলা সভাপতি আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচ এম শাহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল হাই হেলাল, যুব ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন সুরমান, আল ইহসান ফাউন্ডেশনের সেক্রেটারি আবুল কালাম, আলমগীর হোসাইন, সুজাউদ্দৌলা, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সাবেক) ও হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম ও সহ সভাপতি ইমরানুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব ফোরামের অর্থ সম্পাদক মো: ইকবাল হোসাইন, জায়ফরনগর ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, ফুলতলা ইউনিয়ন সভাপতি আব্দুল মুমীন, সাগরনাল ইউনিয়ন সভাপতি আব্দুন নূর, গোয়ালবাড়ি ইউনিয়ন সভাপতি জোনায়েদ উদ্দিন তানভীর, জায়ফরনগর ইউনিয়ন সেক্রেটারি ফারুক আহমদ, সাগরনাল ইউনিয়ন সেক্রেটারি কমর উদ্দিন, ফুলতলা ইউনিয়ন সেক্রেটারি রফিকুল ইসলাম প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!