কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে পৌর শহরের অভিজাত এক রেস্টুরেন্টে ইফতারপূর্বক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code


উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী।

বক্তব্যে তিনি ঈদের পরদিন কুলাউড়ায় কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য গণমাধ্যম কর্মীসহ সকলের স্বস্ব অবস্থান থেকে সহযোগিতা কামনা করে বলেন, ইতিমধ্যে অনুষ্ঠানটি সফলে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

যানজট নিরসনে ওইদিন শহরের দক্ষিণ পাশে ফুটবল মাঠে এবং উত্তর পাশে হাসপাতাল সম্মুখস্থ সরকারি রাস্তার পাশে মোটরসাইকেলসহ যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, সেক্রেটারি সিনিয়র শিক্ষক মো. মনসুর আহমদ তালুকদার, সাবেক পৌর সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন প্রমুখ।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!