কুলাউড়ায় ঈদ পুনর্মিলনী নিয়ে জামায়াতের ব্যাপক প্রস্তুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

 কুলাউড়ায় ঈদ পুনর্মিলনী নিয়ে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় আমির নিযুক্ত হওয়ার এই প্রথম নিজ জন্মভুমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঈদ পুনর্মিলনীতে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় আমীর ডা. শফিকুর রহমান। বিশাল শো ডাউন করতে তাই চলছে ব্যাপক প্রচার প্রচারণা।

জামায়াতের দায়িত্বশীল সুত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের পরদিন কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম জানান, জামায়াতের আমিরের নিজ জন্মভূমিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের পরদিন বিকাল ৩টায় ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান উপস্থিত থেকে সবস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের কুশল বিনিময় করবেন। পরে তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, উপজেলা জামায়াত আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মী এবং সমর্থকরা উপস্থিত থাকবেন।

Manual5 Ad Code

ডা. শফিকুর রহমান এর আগে সিলেট বিভাগীয় জামায়াতের আমিরের দায়িত্বে থাকাকালীন সময়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন। এরপর থেকে কুলাউড়ায় রাজনীতি কিংবা কোন ধরণের অনুষ্ঠানে তাঁর খুব একটা পদচারণা ছিলো না। তবে এবার আওয়ামী লীগের শক্ত ঘটিতে হানা দিতে চায় জামায়াত। আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলাম তাদের একক প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর নাম ঘোষণা করেছে। নির্বাচনের মাঠে চমক দেখাতে দলটি পরিকল্পিতভাবে কাজও করে যাচ্ছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা ডা. শফিকুর রহমান।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!