কুলাউড়া ইউসিসিএ এর নতুন কমিটির শপথ গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া ইউসিসিএ এর নতুন কমিটির শপথ গ্রহণ

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
কুলাউড়া :: উপজেলা ইউসিসিএ লিমিটেড ( বিআরডিবি) নব-নির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহন করছেন। ছবি :: এইবেলা

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির ২০২০-২৩ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১২টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রথমে ইউসিসিএ এর নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু শপথ বাক্য পাঠ করান।

Manual1 Ad Code

পরে নির্বাচিত ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও পরিচালক মো. সুয়াব আলী, হারুণ মিয়া, ইন্তাজ আলী, সৈয়দ সিদ্দিকুর রহমান, মিনারা বেগম, মমতা বেগমকে শপথ বাক্যপাঠ করান ইউসিসিএ এর চেয়ারম্যান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual2 Ad Code

এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জুড়ী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম এ ছালাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, সমাবয়ীদের পক্ষথেকে বক্তব্য দেন নর্তন সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জামাল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মহসিন হোসাইন, কুলাউড়া প্রেসক্লাব (একাংশ) সভাপতি এম শাকিল রশিদ চ্যেধুরী, পল্লী উন্নয়ন জুনিয়র কর্মকর্তা মিন্টু দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসাই সমবায় কৃষক সমবায় সমিতির সভাপতি ছয়ফুল ইসলাম ছয়ফুল, পৌর ছাত্রলীগের সবাপতি হাবিবুর রহমান জনি, বিআরডিবির মহিলা মাঠ কর্মকর্তা দিলারা বেগম. ছামসুন্নাহার, সৈয়দা নাজনিন আক্তার, মাঠ কর্মকর্তা শহিদুল ইসলাম, পাল্লাকান্দি সমিতির সভাপতি ছলিম উল্লাহ্, গুড়াভূঁই কৃষক সমিতির ম্যানেজার নিকিল পুরকায়স্থ, মনসুরপুর সমিতির সভাপতি ইউনুস আলী, চুনঘর কৃষক সমিতির ম্যানেজার গিয়াস মিয়া, মইশাজুরী কৃষক সমিতির সভাপতি শাইস্তা মিয়া, করেরগ্রাম কৃষক সমিতির সভাপতি বাবুল মিয়া, সমবায়ী নজরুৈ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, গীতাপাঠ করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!