কুলাউড়ার রাউৎগাঁও ইউপি- চেয়ারম্যান জেলহাজতে বিপাকে সেবাগ্রহিতারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার রাউৎগাঁও ইউপি- চেয়ারম্যান জেলহাজতে বিপাকে সেবাগ্রহিতারা

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় গ্রেফতার হওয়ার প্রায় দেড় অতিবাহিত হলেও কোন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। প্যানেল চেয়ারম্যান নিয়ে মেম্বারদের মধ্যে সৃষ্টি হয়েছে মতানৈক্য। ফলে সেবা গ্রহিতারা পড়েছেন বিপাকে।

জানা যায়, গত ০৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আকবর আলী সোহাগ গ্রেফতারের ১মাস ১৯ দিন অতিবাহিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। ফলে ইউনিয়নের সেবাগ্রহিতারা প্রতিদিন ইউনিয়নে এসে হাতাশা নিয়ে ফেরৎ যেতে হয়।

এদিকে প্যানেল চেয়ারম্যান নিয়েও ইউনিয়নের মেম্বারদের মধ্যে আগে থেকেই চলছে বিরোধ। বিষয়টি নিয়ে ইউনিয়নের ৭ জন মেম্বার প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ইতিপূর্বে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন। সেই জটিলতা নিরসনের আগেই চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় পুরানো জটিলতা নতুন রূপ পায়। গত ২৩ এপ্রিল ইউনিয়নের ৫ জন মেম্বার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন। সেই আবেদনে মেম্বারগণ পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে অথবা একজন প্রশাসক নিয়োগ করে হলেও নাগরিকদের সেবা অব্যাহত রাখার দাবি জানান।

Manual5 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, প্যানেল মেয়র নিয়ে জটিলতার কারণে ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যাচ্ছে না। মেম্বারদের আবেদনের কপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশাবাদী।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!