ওসমানীনগরে হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ওসমানীনগরে হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ

  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫

Manual5 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি :::
সিলেটের ওসমানীনগরে ৪২ লক্ষ্য টাকার ধান কাটার হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার উছমানপুর ইউনিয়নের (ময়না বাজার) আব্দুল্লাহপুর গ্রামের রউয়ার হাওরে এঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার হারভেস্টার মেশিনের মালিক আফজাল হোসেন শিমুল বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উছমানপুর ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামে মৃত আব্দুর রউফ এর ছেলে মো. আফজাল হুসেন (৪০) এ,সি, আই মটরস লিমিটেডের ইয়ানমার মডেল নং YH700 গত বছরের মে মাসে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৪২ লক্ষাধিক টাকা মূল্যর মাসিক কিস্তিতে কৃষি ভূর্তুকি দিয়ে একটি হারভেস্টার (ধান কাটার মেশিন) ক্রয় করেন। রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গাড়িটি আব্দুল্লাহ পুর গ্রামের রউয়ার হাওর নামক স্থানে পুড়িয়ে ফেলে।
স্থানীয়রা জানান, এই মেশিন দ্বারা বোরো ধান কাটার মৌসুমে এলাকার কৃষকগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছি।
হারভেস্টারের মালিক আফজাল হোসেন শিমুল বলেন, আমি ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। মেশিনটি পুড়িয়ে দেয়ায় আমার প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উপজেলা কৃষি কর্মকতা উম্মে তামিমা বলেন, হারভেস্টার মেশিনের মালিকের কাছ থেকে বিস্তারিত জেনেছি সরেজমিনে গিয়ে দেখে আসব।
ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!