কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠু

  • বুধবার, ৭ মে, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রি ধান ১০৮ চাষে বাম্পার ফলন হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষক নাজমুল হাসান মিঠু আনন্দিত। তিনি জানান, সময়মতো সেচ দেয়া, আধুনিক চাষাবাদ এবং সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ভাল ফলন হয়েছে। ব্রি ধান ১০৮ চাষে বাম্পার ফলনে লাভের আশা করছেন কমলগঞ্জ সদর ইউনিয়নের রামপুর ছাইয়াখালী হাওর এলাকার কৃষক সৈয়দ নাজমুল হাসান মিঠু।

তিনি জানান, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে বীজ নিয়ে বোরো মৌসুমে প্রথমবারের মতো ছাইয়াখালী হাওর এলাকায় এক একর জমিতে ১০৮ ধান চাষ করে অভাবনীয় ফলন হয়। সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হয়েছে ভালো। গত মঙ্গলবার (০৬ মে) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফসল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা ড.হিরেন্দ্রনাথ বর্মন, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া আক্তার, কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা বিন আফজাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনি কুমার সিংহ প্রমুখ।

Manual4 Ad Code

বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা ড.হিরেন্দ্রনাথ বর্মন জানান, বাংলাদেশে ১১৫ জাতের ধান রয়েছে তার মধ্যে ব্রি ধান ১০৮ অন্যতম এবং এটি উন্নত একটি জাত, কম দিনে সর্বোচ্চ ফলন হয়। গুণগত মান অত্যন্ত ভালো হওয়ায় আমরা কৃষি অফিসের মাধ্যমে কৃষক বাছাই করে প্রদর্শনীর ব্যবস্থা করি। যাতে উচ্চ ফলনশীল এ ধান চাষে অন্যান্য কৃষক উৎসাহীত হন। ব্রি ধান ১০৮ চাষে সময় কম লাগে, খরচও কম এবং ফলন হয় ভালো।

Manual1 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ব্রি ধান ১০৮ জাতের বীজ প্রাথমিকভাবে উপজেলার তিন জন কৃষককে প্রদান করা হয়। অত্যন্ত ভাল ফলন হয়েছে। একর প্রতি প্রায় ৮০ মণ হবে। তিনি বলেন, অন্যান্য কৃষকরাও আগামী মৌসুমে বোরো চাষে এ জাতের ধান আবাদ করবেন বলে তিনি মনে করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews