কুলাউড়ায় সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • রবিবার, ১৮ মে, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Manual5 Ad Code

রোববার (১৮ মে) বিকাল ৫টায় রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল), শিবলু মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ গালা ও বিটুমিন সামগ্রী ব্যবহার না করে মাটির স্তরের উপর কার্পেটিং করাসহ নানা অনিয়ম-দুর্নীতি বরা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ঠিকাদার এলাকার লোকদের সাথে খারাপপ আচরণ করে। এই সড়ক নির্মাণের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি।
বক্তারা অবিলম্বে উক্ত রাস্তার অনিয়ম-দুর্নীতির দ্রুত তদন্ত করে সংস্কারের জন্য প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!