কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-২ আনু মিয়াকে দায়িত্ব প্রদানে ৮ সদস্যের সুপারিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-২ আনু মিয়াকে দায়িত্ব প্রদানে ৮ সদস্যের সুপারিশ

  • বুধবার, ২১ মে, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান -২ আনু মিয়াকে দায়িত্ব দেয়ার জন্য সুপারিশ করেছেন ৮ ইউপি সদস্য। ২১ মে পরিষদের এক সভায় প্রশাসনের প্রতি এই আহ্বান জানান।

Manual4 Ad Code

রাউৎগাঁও ইউনিয়নের মেম্বার আনু মিয়া, সুলতানা বেগম, হালিমা বেগম, ফয়জুন নেছা, আবু সুফিয়ান, আব্দুল মোক্তাদির মনু, মো: মারুফ আহমদ নাজিম, মো: চেরাগ আলী স্বাক্ষরিত গত ৩০ এপ্রিল প্যানেল চেয়ারম্যান -১ মো: লিটন মিয়ার উপর অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন এবং প্যানেল চেয়ারম্যান -২ আনু মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য উপজেলা ও জেলা প্রশাসন বরাবরে অনুরোধ জানিয়ে চিঠি দেন।

এদিকে ২১ মে বুধবার রাউৎগাঁও ইউনিয়নের মেম্বারদের এক সভা প্যানেল চেয়ারম্যান -২ আনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ঈদুল আযহায় সরকারি বরাদ্ধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনু মিয়ার নেতৃত্বে সুষ্ঠুভাবে বিতরণের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে আনু মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের জন্য প্রশাসনের ফের অনুরোধ জানানো হয়।

Manual4 Ad Code

আব্দুল মোক্তাদির মনু, মো: মারুফ আহমদ নাজিম জানান, গত ৩০ এপ্রিলের সভার সিদ্ধান্তের আলোকে আজকের এই সভা। আগামী ঈদে সরকারি অনুদান বিতরণে যাতে কোন ব্যাঘাত না ঘটে। তাছাড়া প্রশাসনের নির্দেশ মোতাবেক রেজ্যুলেশন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্যানেল চেয়ারম্যান -২ আনু মিয়াকে দেয়া হয়েছে। এখন প্রশাসন থেকে যদি অন্য কোন সিদ্ধান্ত আসে তাহলে আমরা সেটা মেনে নেবো না।

Manual7 Ad Code

প্যানেল চেয়ারম্যান-২ মো: আনু মিয়া জানান, পরিষদের ১০ মেম্বারের সমর্থণ রয়েছে আমার প্রতি। সেই হিসেবে পরিষদের সকল দায়িত্ব তিনি পালন করছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!