দূর্ঘটনার ৮দিন পর কুলাউড়ায় যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দূর্ঘটনার ৮দিন পর কুলাউড়ায় যুবকের মৃত্যু

  • শনিবার, ২৪ মে, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual5 Ad Code

মৌলভীবাজার শহরের আদালত (কোর্ট) এলাকায় গত ১৫ মে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের শফিউদ্দিন আহমেদ তারেক (৪৮) নামক যুবক। শুক্রবার ২৩ মে দিবাগত রাত ২টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Manual1 Ad Code

নিহত তারেক উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার মৃত আব্দুল আজিজ চৌধুরীর পুত্র এবং উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অ্যাডভোকেট সালাউদ্দিন আজিজের ছোট ভাই।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ১৫ মে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার কোর্ট এলাকায় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তারেক গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর চিকিৎসকদের পরামর্শে সেখানের আইসিইউতে রাখা হয়। দীর্ঘ ৯ দিন চিকিৎসা চলার পর শফিউদ্দিন তারেক শুক্রবার গভীর রাতে মারা যান। শনিবার ২৪ মে বাদ আছর জানাযা শেষে তাকে দাফন করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!