কুলাউড়ায় ৩দিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় ৩দিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন

  • রবিবার, ২৫ মে, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। এর আগে ইউএনওর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা বা প্রশ্নের সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি সেবা দেবেন।

Manual4 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী,, ময়নুল হক পবন, এস আর অনি চৌধুরী ও হাবিবুর রহমান হোসাইন, ছাত্রনেতা মো. ফরহাদ মাহমুদ, লিংকন তালুকদার, নাহিদুর রহমান, ইব্রাহিম আলী ও জাহিদুল ইসলাম ফেরদৌস প্রমুখ।

Manual2 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। একই ছাদের নিচে নামজারি, খাজনা পরিশোধ, দলিল সংক্রান্ত পরামর্শ এবং সেটেলমেন্ট সংক্রান্ত সেবা প্রদান করা হবে।

Manual4 Ad Code

তিনি আরও জানান, এই মেলা আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!