কুলাউড়ায় পুর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প অবহিতকরণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় পুর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প অবহিতকরণ কর্মশালা

  • সোমবার, ২৬ মে, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প বিষয়ক কর্মশালা ২৫ মে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি ও বেসরকারি সংস্থা সিএনআরএস এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর তীরের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

Manual8 Ad Code

প্রকল্প এরিয়া কুলাউড়া উপজেলার ভুকশিমইল, কাদিপুর, জয়চন্ডী ইউনিয়ন, বড়লেখা উপজেলার তালিমপুর সুজানগর ও বর্নি ইউনিয়ন এবং রাজনগর উপজেলার কামারচাক ও ফতেহপুর ইউনিয়ন।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের কো অর্ডিনেটর সৌরভ কান্তি রায়। সিএনআরএস’র ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু মাসুদ, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক বিশ্বজিত দাস প্রমুখ।

জানা যায়, পুর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের মাধ্যমে আকষ্মিক বন্যার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ১০ দিন ও ৫ দিন আগে সতর্কবার্তা জারি করবে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিউনিটি ভিত্তিক বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদানের মাধ্যমে আকষ্মিক বন্যার জানমালের ক্ষয়ক্ষতি থেকে প্রকল্প এলাকার মানুষ রক্ষা পাবে। প্রকল্পের মাধ্যমে পরিবার পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!