কুলাউড়ায় ভূমি মেলায় গণশুনানীতে হাজারো আবেদনের নিষ্পত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় ভূমি মেলায় গণশুনানীতে হাজারো আবেদনের নিষ্পত্তি

  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ৩ দিন ভূমি মেলায় শেষ দিন ২৭ মে মঙ্গলবার গণশুনানীতে সেবাগ্রহীতার ছিলো উপচে পড়া ভীড়। উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার শত শত মানুষ তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন ভূমি মেলায়।

তাৎক্ষনিক ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানও হয়েছে শত শত মানুষের। কারও নামজারী সমস্যা, কারও খতিয়ানে নাম ও দাগে ভূল, কারও দলিল থাকার পরও জমি চলে গেলে সরকারের নামে আবার কারও দলিল থেকে নামজারী পর্চায় জমি কম দেওয়া হয়েছে এভাবে শত শত সমস্যা নিয়ে হাজির হন লোকজন ভূমি মেলায়।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন ও সাব রেজিষ্টার তৌসিফ আনোয়ার খান মেলায় আগত সেবাগ্রহীতার সমস্যা শুনে তাৎক্ষনিক সমাধান করে দেন ।

Manual8 Ad Code

মেলায় আগত সেবাগ্রহীতা নার্গিস আক্তার জানান, তার নামজারী পরছায় নামে ভূল ছিল। আজকের মেলায় স্পটে আবেদন করে সমাধান হয়েছে। কর্মধা বৃদ্ধ শফর আলী এসেছেন তার মালিকানা জমি আরেক ব্যক্তি জবর দখল করে রেখেছে।

সহকারী কমিশনার (ভূমি) কাগজপত্র পর্যালোচনা করে বললেন, সরেজমিনে গিয়ে জায়গা উদ্ধারপূর্বক দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। পুষাইনগরের মহব্বত খান মেলায় এসে জানিয়েছেন তার বৈধ দলিলপত্র থাকার পরও তার জমি সরকারের নামে বেকর্ড হয়েছে। তিনিও মেলায় তাৎক্ষনিক আবেদন করে প্রতিকারের জন্য জমা করেছেন। এছাড়াও এভাবে বৃদ্ধ নারী পুরুষ, যুবক যুবতী শত শত মানুষ বিভিন্ন ভূমির সেবা নিতে এসে মেলায় তাৎক্ষনিক সুবিধা পেয়ে খুশি হয়েছেন বলে প্রশাসনকে ধণ্যবাদ জানিয়েছেন।

Manual3 Ad Code

এব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) শাহ জহুরুল হোসেন বলেন, ভূমি সেবা মানুষের দৌড়গড়ায় পৌছানোর জন্য ৩ দিন ব্যাপী উক্ত মেলার আয়োজন করা হয়েছে। আমরা সকলের কথা শূনেছি কিছু সমাধানও করেছি। সব আবেদন গুরুত্ব দিয়ে সমাধান করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন জানান, এ ধরনের ভূমি মেলা উপজেলার ১৩ ইউনিয়নে আয়োজন করার জন্য সহকারি কমিশনারকে (ভুমি) বলেছি। মানুষ যাতে সহজে বিনা ভোগান্তিতে ভূমির সমস্যার সমাধান পেতে পারে সেজন্য ভূমি মেলা সহায়ক ভূমিকা পালন করবে ।

উল্লেখ্য, কুলাউড়ায় এই প্রথমবারের মতো গত ২৫ মে ভূমি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার ২৭ মে বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!