কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে শুক্রবার (৩০ মে) প্রকাশ্য ছুরিকাঘাতে হত্যা কতরা হয়েছে শাহীন আহমেদ (২৮) নামক এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে। পথচারীরা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীন আহমেদ পৌরসভা জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর পুত্র।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা নাগাদ কুলাউড়া শহরের দক্ষিণবাজার থেকে কাদিপুর ইউনিয়গামী সড়কের সম্মুখে কুলাউড়া থানা থেকে মাত্র একশ গজের মধ্যে হঠাৎ একটি সিএনজি অটোরিক্সা থেকে কে বা কারা ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে সিএনজি অটোরিকশায় বসে এক ঘাতকত ছুরি দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহীনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এসময় পথচারীরা আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

Manual2 Ad Code

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান নিহতের মৃতদেহ কুলাউড়া হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতে পরিবার অভিযোগ দিলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!