কুলাউড়ায় অনলাইন এইবেলার পরিচালক মোহাম্মদ সালামের সাথে শুভেচ্ছা বিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় অনলাইন এইবেলার পরিচালক মোহাম্মদ সালামের সাথে শুভেচ্ছা বিনিময়

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual4 Ad Code

জনপ্রিয় অনলাইন এইবেলা’র পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মোহাম্মদ সালামের সাথে ২০ মে বৃহস্পতিবার শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকদের সাথে। এইবেলা’র আয়োজনে শহরের পাকশী রেস্টুরেন্টের পার্টি হলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এইবেলা’র সম্পাদক ও প্রকাশক আজিজুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ শিক্ষক ও কবি সাহিত্যিক সিপার আহমেদ, এইবেলা’র পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মোহাম্মদ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদিও হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, ব্যবসায়ী সমিতির সাহিত্য ও প্রচার সম্পাদক এইচডি রুবেল, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, যায় যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক জিয়া, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি পাবেল বক্স, সামছুদ্দিন বাবু, শাহারিয়ার ইসলাম, নাঈম হাসান, শাহরিয়ার আল রিপার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এমএস আলী, নাইমুল রাসেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাইর গণঅভ্যুত্থান সকল শ্রেণিপেশার মানুষকে একটি শিক্ষা দিয়ে গেছে যে, দলীয় লেজুড়বৃত্তিকারী সংগঠন গণমানুষের কাছে প্রিয় হতে পারে না। গণমানুষের সেই রোষানল থেকে বাঁচতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ২৪এর জুলাইয়ে যারা নিগৃহিত হয়েছেন তাদের থেকে শিক্ষা নেয়া উচিত।

Manual1 Ad Code

শুভেচ্ছা বিনিমিয়কালে এইবেলার পরিচালক মোহাম্মদ সালাম বলেন, এইবেলাকে এগিয়ে নিতে আরও বাস্তবসম্মত পদক্ষেপ  গ্রহণ করা হবে। পাঠকরাই এইবেলার আজকের এই অবস্থানের সবচেয়ে কৃতিত্বের দাবিদার। পাঠকের প্রত্যাশা পূরণে এইবেলা আরও সচেষ্ট থাকবে।

এইবেলার পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ সালামের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!