কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

  • শনিবার, ১৪ জুন, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ২দিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামক এক স্কুল ছাত্রীর লাশ ১৪ জুন শনিবার উদ্ধার করেছে পুলিশ। নিহত আনজুম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুম (১৫) বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গায় তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। তবে হত্যার কোন কারণ তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।

Manual6 Ad Code

নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্রাচার্য জানান, খবর পেয়ে পুলিশ এখনও (সন্ধ্যা সাড়ে ৭ টা) ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!