বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

  • রবিবার, ২২ জুন, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা। রোববার দুপুরে কলেজের প্রধান ফটরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual5 Ad Code

ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ ও উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সেক্রেটারি নোমান আহমদ, ছাত্রজমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, বড়লেখা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহরের স্কুল বিষয়ক সম্পাদক কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সুযোগ থাকা সত্তে¡ও কলেজে অনার্স কোর্স চালু করা হয়নি। মৌলভীবাজার জেলার সকল সরকারি কলেজে অনার্স কোর্স চালু থাকলেও উপজেলার সুনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে এখনও অনার্স কোর্স চালু করা হয়নি। অনতিবিলম্বে অনার্স কোর্স চালু করে সকল শিক্ষার্থী ও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা পূর্ণাঙ্গ কলেজের স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অনার্স কোর্স চালুর জন্য দ্রুত সময়ের মধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবিপত্র পাঠানোর জন্য কলেজ প্রশাসনের কাছে জোর দাবি জানান। একইসঙ্গে নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত, কলেজ মসজিদের প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান তারা।

Manual8 Ad Code

Manual2 Ad Code

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews