কুলাউড়ায় হয়রানির প্রতিবাদে চা-শ্রমিকদের অনশন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় হয়রানির প্রতিবাদে চা-শ্রমিকদের অনশন!

  • সোমবার, ২৩ জুন, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা  কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে অনশন শুরু করেন চা-শ্রমিকরা। সোমবার (২৩ জুন) উপজেলার জয়চন্ডী ইউনিয়নে অবস্থিত এনটিসি’র বিজয়া চা-বাগানের শ্রমিকরা সকাল থেকে অনশন শুরু করেন। প্রায় ২ ঘন্টা অনশনের পর বাগান ব্যবস্থাপক তাপস কুন্ডুর আশ্বাসে কাজে ফেরেন শ্রমিকরা।

জানা যায়, বিজয়া চা-বাগানের সুখয় লায়েকের অবাধ্য ছেলে সজল লায়েক (৩৮) দীর্ঘদিন থেকে বাগানের চা-শ্রমিকদের নানাভাবে হয়রানি করে আসছেন। এছাড়াও সে তার বাবা, কাকাসহ আত্মীয়স্বজনদেরকেও হয়রানি করছেন। প্রায় রাতে সজল মাতাল হয়ে সবাইকে গালিগালাজ করেন। তার এসব অন্যায়ের প্রতিবাদ করার ফলে বাগানের সাধারণ শ্রমিকদের নামে কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে। সজলের বাবা সুখয় ছেলের অত্যাচারের বিষয়ে বাগান পঞ্চায়েতের কাছে বিচার প্রার্থী হলে ক্ষিপ্ত হয়ে সজল তার বাবা ও কাকাদের বিরুদ্ধেও কোর্টে গিয়ে পৃথক অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বাগানের লোকজনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

Manual1 Ad Code

সোমবার সকালে সকল শ্রমিকরা কাজে যোগদান না করে বাগান ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অনশনে বসেন। এসময় শ্রমিকরা উশৃঙ্খল সজলকে বাগান থেকে বিতাড়িত করার জন্য নানা রকমের স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে বাগান ব্যবস্থাপক তাপস কুন্ডু ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন মোতাবেক সজলের উপযুক্ত বিচার করা হবে মর্মে আশ্বস্থ করলে প্রায় ২ ঘন্টা পর শ্রমিকরা কাজে যোগদান করে।

Manual8 Ad Code

চা-শ্রমিক লিটন লায়েক, নিজন গোয়ালা, চাম্পা লায়েক, আপন লায়েক, গৌরাঙ্গ লায়েক, ফাতেমা বেগমসহ অনেকেই জানান, এই সজল ও তার স্ত্রীর যন্ত্রণায় তারা অতিষ্ঠ। প্রায় সময় মাতাল হয়ে মানুষকে জালাতন করে। কেউ প্রতিবাদ করলেই আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তাকে বাগান থেকে বিতাড়িত করে আইনের আওতায় না নিলে তারা আগামীতে সব রকমের কাজকর্ম বন্ধ রেখে কঠোর আন্দোলনে নামবেন।

Manual1 Ad Code

সজলের বাবা সুখয় লায়েক কান্নকণ্ঠে বলেন, তার ছেলে সজল লায়েক মাদকাসক্ত হয়ে একেবারে বে-পথে চলে গেছে। সে বাগানে উশৃঙ্খল আচরণ করে মামলা দিয়ে সাধারণ শ্রমিকদেরকে নানাভাবে হয়রানি করছে। ইতিমধ্যে তিনি ছেলেকে অবাধ্য ঘোষণা করে তার শাস্তির জন্য মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

Manual7 Ad Code

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কিরোণ শুক্ল জানান, সজল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাকে শোধরানোর শত চেষ্টা করেও সম্ভব হয়নি। উল্টো সে তার স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধেও হয়রানিমূলক মামলা করবে বলে হুমকি দিচ্ছে। সোমবার শ্রমিকরা ২ ঘন্টা কর্মবিরতী করে আন্দোলন করেছে, সজলের বিচার না হলে আগামীতে শ্রমিকরা বাগানের সকল কাজ বন্ধ রেখে কঠোর আন্দোলন করবে বলে জানিয়েছে।

এব্যাপারে অভিযুক্ত সজল লায়েক জানান, তিনি বাগানের নিয়মিত শ্রমিক না হলেও পৈত্রিক সুবাধে বাগানে বসবাস করছেন। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাবা ও বাগানের কয়েকজন মিলে তাকে বাগান থেকে বিতাড়িত করার জন্য উঠেপড়ে লেগেছেন। তাই তিনি তাদের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছেন।

ন্যাশনাল টি কোম্পানির আওতাধিন বিজয়া চা-বাগানের ব্যবস্থাপক তাপস কুন্ডু জানান, সজল লায়েক বাগানের কোন শ্রমিক নয়। তিনি বাইরে কাজ করেন। পিতার সুবাধে তিনি বাগানের জায়গায় বসবাস করছেন। এই সজল লায়েক শান্তিপ্রিয় বাগানে অশান্তি সৃষ্টি করছেন বলে একাধিক অভিযোগ পেয়েছেন। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জকে তিনি বিষয়টি জানিয়েছেন। সোমবার সকালে শ্রমিকরা সজলের শাস্তির দাবিতে কর্মবিরতি করে অনশনে বসেছিল। ন্যায্য বিচারের আশ্বাসে পরবর্তীতে তারা কাজে যোগদান করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!