১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার ফ্লাইট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার ফ্লাইট

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual1 Ad Code

প্রথমবারের মতো সিলেট থেকে কক্সবাজারে আকাশপথে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। এ দিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো উড়োজাহাজ পর্যটননগরী কক্সবাজারের উদ্দেশে উড়াল দেবে। সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু হলে এই দুই অঞ্চলে পর্যটকের পাশাপাশি ব্যবসা বাণিজ্যও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই মূলত অন্য সব গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হয়। এ প্রথম ঢাকার বাইরে থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালু করছে কোনো এয়ারলাইন্স।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করতে নতুন নতুন রুট স¤প্রসারণ করার পরিকল্পনা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সিলেট থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান কর্তৃপক্ষ জানায়, ১২ নভেম্বর সিলেট থেকে কক্সবাজারে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে। একইভাবে দু’টি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেট যাবে। সব ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ৯ হাজার ৪০০ টাকা। ওয়ানওয়ে অর্থাৎ শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে ৪ হাজার ৭০০ টাকা।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা-সিলেট-কক্সবাজার-ঢাকা রুটে এবং মঙ্গলবার ঢাকা-সিলেট-কক্সবাজার-সিলেট-ঢাকা রুটে বিমান ফ্লাইট অপারেট (পরিচালিত) হবে। এ ফ্লাইটে সিলেট থেকে কক্সবাজার যেতে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় হবে।

এছাড়া, রোববার ঢাকা-কক্সবাজার-সিলেট-ঢাকা রুটে এ ফ্লাইট পরিচালিত হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!