সরকারি কাজে বাঁধা ও ইউএনওকে হুমকি ওসমানীনগরে এক সমন্বয়েকর ২ মাসের কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সরকারি কাজে বাঁধা ও ইউএনওকে হুমকি ওসমানীনগরে এক সমন্বয়েকর ২ মাসের কারাদন্ড

  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual7 Ad Code

সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে সরকারি কাজে বাঁধা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের হুমকী দেয়ায় মাহবুবুর রহমান (৩২) নামের এক কথিত সমন্বয়কে ২ মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

Manual2 Ad Code

সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে সে দোষ স্বীকার করলে তাকে এই দন্ড প্রদান করেন। মাহবুব উপজেলার সাদিপুর ইউপির সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহবুবুর  নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদান করে আসছিল। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকীও দেয়।

Manual8 Ad Code

সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভাম্যমান আদালতের বিচারকের কাছে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এই কাজে তাকে তার চাচাতো ভাই ডাঃ আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচণা দিয়েছেন বলে জানায়। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে  জেল হাজতে প্রেরণ করেন।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে  এসিল্যান্ড সহ অন্যান্য কর্মকর্র্তাদের হুমকী প্রদান, সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে সে দোষ স্বীকার করে। দোষ স্বীকার করায় তাকে আইননগত ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থ ও মিনাশ্যম কারাদন্ড প্রদান করে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!