ওসমানীনগরে যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

ওসমানীনগরে যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এবং ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গোয়ালাবাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে ছিল হাজারও নেতাকর্মীর উপস্থিতি। উপজেলার ৮টি ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিলটি।এ সময় নেতাকর্মীদের ইলিয়াস আলীর জন্য চোখের জল পড়তে দেখা যায়।
সমাবেশে বক্তরা তারেক রহমান ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে বা যারা মিথ্যাচার করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী দেন। আগামী সংসদ নির্বাচনে ইলিয়াসপত্নী লুনাকে ধানের শীষের একমাত্র কান্ডারী হিসাবে দেখতে চান তারা।বক্তারা বলেন,এম ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আদিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের আতংক। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে খুনি হাসিনা ইলিয়াস আলীকে অপহরন করে গুম করেছিল। কিন্তু হাসিনা পতনের ১ বছর অতিবাহিত হলেও এখনও আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে পারেনি বর্তমান অন্তর্বতীকালীন সরকার। অনতিবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করে আমাদের মধ্যে ফিরিয়ে না দিলে ইতিহাস রচিত কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে নামবো।
এসময় বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৩ বছর নানান নির্যাতন-নিপীড়ন আর চাপের মুখে এই আসনে বিএনপিকে ঐক্যবদ্ধ করে ছায়ার মতো পাশে ছিলেন ইলিয়াস আলীর সহধর্মিণী খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা। একজন নারী হয়ে বৃহৎ এই দলকে সামলিয়েছেন । ফ্যাসিস্ট আওয়ামী লীগের দখলে চলে যাওয়া এই আসনে বিএনপির শক্তি ফিরিয়ে আনতে রাত-দিন পরিশ্রম করেছেন তিনি।সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনা ছাড়া আমরা কোন বিকল্প দেখছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে রেকর্ড ভোটে নির্বাচিত করার অঙ্গিকার করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের আহবায়ক ফজল অহমদ জনি,সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলেরর আহবায়ক রকিব আলী,ছাত্রদলের আবায়ক জুয়েব আহমদসহ যবুদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় আইনশৃংখলাবাহীনীর উপস্থিতি ছিল লক্ষনীয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!