বড়লেখার গাংকুল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখার গাংকুল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার সোয়াশ’ বছরের সু-প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে সোমবার দুপুরে ‘আমাদের করণীয় বিষয়ক’ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও অভিভাবক সদস্য হাফেজ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার গভার্নিংবডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত পরামর্শমুলক বক্তব্য দেন মাদ্রাসা কমিটির বিদ্যোৎসাহী সদস্য দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ, মাওলানা মো. শামসুল হক, অভিভাবক সদস্য মো. বদরুল আলম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শরফ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মো. আব্দুল মোহাইমিন, প্রভাষক মাওলানা খালেদ আহমদ, প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম।

Manual5 Ad Code

 সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক নজমুল ইসলাম খান, মাসুদ আহমেদ, মো. আব্দুর রহিম, মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি জেবুল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!