“কাব্যগ্রন্থ এসো আলোর পথের” মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

“কাব্যগ্রন্থ এসো আলোর পথের” মোড়ক উন্মোচন

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual6 Ad Code

সিলেটের ওসমানীনগরে যৌথ কাব্যগ্রন্থ “এসো আলোর পথে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারে গ্রন্থটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন।

Manual5 Ad Code

গোয়ালাবাজার  আদর্শ গণপাঠাগারের  সাধারণ সম্পাদক আব্দুর মুকিতের সভাপতিত্বে ও গ্রন্থটির সম্পাদক মোহাম্মদ আরজু মিয়ার পরিচালনায় বক্তারা বলেন,সাহিত্য একটি জাতির আয়না। কবিতা মানুষের হৃদয়কে জাগিয়ে তোলে, সমাজকে আলো দেখায়। এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ কবিদের এমন সম্মিলিত প্রয়াস ভবিষ্যতের সাহিত্যভুবনকে সমৃদ্ধ করবে।

একটি যুগপৎ সাহিত্য প্রচেষ্টা হিসেবে এসো আলোর পথে কাব্যগ্রন্থটি আমাদের সমাজ ও সংস্কৃতিকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। তরুণ কবিদের এমন সাহিত্য সাধনা আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ,মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া,হযরত শাহ জালাল (রহ.) ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন,শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী,বালাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো. ছুরাব আলী,সেইভদ্যা হিউম্যানের চেয়ারম্যান কামরুজ্জামান,নির্বাহী পরিচালক ফারুক আহমদ শিমুল,লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ,  কবি শিকদার মো. কিবরিয়া, কবি কণ্ঠের মুখ্য নির্বাহী পরিচালক বাবুল আহমদ, গোয়ালাবাজার গণপাঠাগারের সাবেক সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলন,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ, গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সদস্য মোঃ শেপুল আহমদ, লাইব্রেরিয়ান মোছাঃ সালমা বেগম,সঙ্গীত শিল্পী ও গীতিকার ডি কে জয়ন্ত, গোয়ালা বাজার আদর্শ গণপাঠাগারের কোষাধ্যক্ষ এবং প্রত্যাশা গণপাঠাগারের সভাপতি মোঃ বশির মিয়া,শিক্ষক মনুজ দাস,গোয়ালাবাজার ইউনিয়নের কাজী আব্দুল মোমিন, শিক্ষার্থী সামিয়ান আহমদ, তাসনিম রহমার মোবাশশিরা, সালমা বেগম, মাহমুদা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওসমানীরনগর ভোগ্যপণ্য পরিবেশক সমিতির সহ সভাপতি  মঈন উদ্দিন। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews