সিলেট রেলস্টেশনে সর্বস্তরের নাগরিকবৃন্দের বিশাল মানববন্ধন :: ৮ দফা দাবি না কঠোর আন্দোলনের হুঁশিয়ারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কুলাউড়ায় জেলা মুয়াল্লিম সম্মেলন অনুষ্ঠিত বড়লেখায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

সিলেট রেলস্টেশনে সর্বস্তরের নাগরিকবৃন্দের বিশাল মানববন্ধন :: ৮ দফা দাবি না কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code
এইবেলা, সিলেট :::::

সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে সিলেট রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার (১৬ আগস্ট) সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ কুলাউড়া, কুলাউড়ার সর্বস্তরের ট্রেনযাত্রীবৃন্দ, সিলেট রেলওয়ে উন্নয়ন ফোরাম, বাংলাদেশ রেলওয়ে ফ্যান ফোরাম সিলেট। মানববন্ধনে সিলেট ও কুলাউড়ার বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক নেতৃবন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।

Manual2 Ad Code

Manual7 Ad Code

মানববন্ধনে সিলেট বিভাগের যুব সংগঠক এডভোকেট আমিন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আন্দোলনের সমন্বয়ক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট এম এ সালেহ আহমদ চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের সিলেট বিভাগীয় সভাপতি রাকিব আল মাহমুদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শামীম আহমদ রনি, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, যুব সংগঠক এহসানুল কবির মিশু, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: কবির আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কাতার প্রবাসী সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, জাহিদ মিয়া, সংগঠক আব্দুস শুকুর ছরকুম, আব্দুল মজিদ প্রমুখ।
এসময় বক্তারা ৮ দফা দাবি জানিয়ে বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।
বক্তারা আরো বলেন, বৃটিশ আমলে নির্মিত সিলেট- আখাউড়া রেলপথটিতে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। সকল সরকারের আমলেই এই রেলপথটি বৈষম্যের শিকার। গত একবছরে ঢাকা-সিলেট রেলপথ থেকে সরকার তৃতীয় সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। কিন্ত রেলের উন্নয়নে বাস্তব কোন উদ্যোগ নেয়া হয়নি। এই রেলপথের উন্নয়নে ৮ দফা না মানলে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই দাবি আদায়ের আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিলেটবাসী তাদের আন্দোলন চালিয়ে যাবে। আগামী ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা হবে। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!