বড়লেখায় মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২৪ ইংরেজি সনের বার্ষিক পরিক্ষায় ক্লাসওয়ারী কৃতিত্বের সাথে উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রহমানিয়া ছাত্র সংসদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় মাদ্রাসা হল রুমে রহমানিয়া ছাত্র সংসদের উদ্যোগে কৃতিত্বের সাথে উর্ত্তীন ১৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্টানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ সিজান আহমদ ও নাতে রাসূল পরিবেশন করেন আমিনুল ইসলাম।

Manual1 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  প্রথমে তোমাদের লক্ষ্য ঠিক করতে হবে। মোবাইলে সময় নষ্ট না করে বই এর প্রতি মনোযোগী হতে হবে। প্রতিদিন ক্লাসে আসতে হবে। এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে হবে। আজ যাদেরকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাদের মেধার মূল্যায়ন করা হচ্ছে। শুধু ভালো রেজাল্ট নয়, তোমরা নিজেকে নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে। সময় মত নামাজ পড়তে হবে।

অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরীর সভাতিত্বে ও রহমানিয়া ছাত্র সংসদের জি,এস মঞ্জুর আহমদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী, আরবী প্রভাষক মাওলানা আছাব উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা মাহবুবুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ভিপি আব্দুল বাকি, শিক্ষার্থীদের মধ্যে ইসমাইল হোসেন, জুমা বিনতে জামালী,নাজাত বিনতে জামালী, সালমা বেগম, আরাফাত ইসলাম।

Manual8 Ad Code

সংসদের ভিপি আব্দুল বাকি বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই রহমানিয়া ছাত্র সংসদ মেধাবীদের সংবর্ধনা দিয়েছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!