বড়লেখায় আহত ৩ জুলাই যোদ্ধাকে প্রধান উপদেষ্টার পাঠানো উপহার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় আহত ৩ জুলাই যোদ্ধাকে প্রধান উপদেষ্টার পাঠানো উপহার প্রদান

  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

রাজধানী ঢাকায় ও সিলেটে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আহত বড়লেখার তিনজন জুলাই যোদ্ধার হাতে বুধবার দুপুরে প্রধান উপদেষ্ঠার পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী ও শ্রদ্ধাকার্ড তোলে দিয়েছে উপজেলা প্রশাসন।

এরা হচ্ছেন- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা ঢাকা ইউনিভার্সিটি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আব্বাস শাহিন, মো. আলী আজগর ও আব্দুল্লাহ আল আবিদ। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় জীবন বাজি রেখে জুলাই আন্দোলন চালিয়ে যাওয়া কালিন তাদের তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।

Manual8 Ad Code

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আবিদের গর্বিত পিতা দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!