কুলাউড়ার চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে ঝুলন্ত অবস্থায় লক্ষী চরণ বাউরী (৫০) নামক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর রাত ১০টায় বসতঘরের সামনের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

চাতলাপুর চা বাগানের শ্রমিকরা জানান, দরিদ্র নারী চা শ্রমিক আরতি বাউরী স্বামী লক্ষী চরণ বাউরীকে ঘরে রেখে বেসরকারী ঋণদানকারী সংস্থা বোরো বাংলাদেশের কার্যালয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে যায়। সেখান থেকে বিকালে ঘরে ফিরে স্বামীকে পায়নি। পরে বসত ঘরের সামনের একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত আবস্থায় স্বামীর মরদেহ দেখতে পায়। বিষয়টি চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি ও চা বাগান ব্যবস্থাপককে অবহিত করলে রাত ১০টায় কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউর জানান, পরিবারটি খুবই দরিদ্র। নিহত লক্ষী চরণ বাউরীর দুই মেয়ে ও এক ছেলে। মেয়ে দুটির বিয়ে হয়েছে। ঠিক কি কারণে সে গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে তার কোন কারণ জানা যায়নি।

Manual4 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা হযেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!