সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত ১ : আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত ১ : আহত ৪

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

সিলেট প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আব্দুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত আব্দুর রহমান উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

শনিবার বিকাল ৫টা পর্যন্ত তার লাশ সীমান্তের জিরো পয়েন্টে পড়েছিল বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল। তিনি জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমানসহ কয়েকজন চোরাচালানের মহিষ আনতে সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু হয়।

এদিকে পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত হয়েছেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

Manual5 Ad Code

শুক্রবার বিকালে উপজেলার ডোনা সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!