ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

গণঅধিকার পরিষদেও কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে সিলেটের ওসমানীনগওে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিলেট- ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে তাজপুরবাজারের বনফুলের সামনে পথ সভায় অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহ আজমল আলী আতিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তরা বলেন, ২৪ শের গণঅভুত্থানের আমাদের মহানয়াক ভিপি নূরুল হক নুরের উপর হামলা এটা পুরো জুলাই যোদ্ধাদেও উপর হামলার শামিল। ভিপি নূরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেও উপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তরা।

Manual1 Ad Code

সভায় বক্তব্য রাখেন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এইচ মুহিবুর রহমান ও যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা বাবুল মামুন, সালেহ আহমদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর উপজেলার অন্যতম লড়াকু সৈনিক ইব্রাহিম আহমদ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews