আরকে লাইসিয়াম স্কুলের এসএসসি উত্তীর্ণ ১০৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আরকে লাইসিয়াম স্কুলের এসএসসি উত্তীর্ণ ১০৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখায় প্রতি বছরের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ এ-প্লাস অর্জনকারি মৌলভীবাজার জেলার অন্যতম শ্রেষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আরকে লাইসিয়াম স্কুলের চলিত ২০২৫ ও গত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য গ্রেডে উত্তীর্ণ ১০৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও গালিব চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য দেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। কৃতী শিক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে ও স্কুলের হিসাব কর্মকর্তা জাহেদুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও অভিভাবক প্রতিনিধি রাহেনা বেগম হাসনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সংবর্ধিত শিক্ষার্থীর অভিভাবক স্বপন কুমার দেবনাথ, সোহেলী সারমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক বিজয় ভূষণ দাস, কৃতী শিক্ষার্থী আব্দুল্লাহ রিফাত, প্রসেনজিৎ দেবনাথ, তনিমা সিদ্দিকা প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক লিটন শরিফ প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!