ডাকসু নির্বাচন : ভোট গণনা চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন : ভোট গণনা চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট শেষে এখন চলছে গণনার কাজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময়ে নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পরিবেশ থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে সতর্ক অবস্থানে আছেন।

Manual2 Ad Code

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অযথা ভিড় এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।

Manual6 Ad Code

ডিএমপি জানিয়েছে, ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!