নেপালে থাকা বাংলাদেশ ফুটবল দলকে ফেরাতে তৎপর সরকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

নেপালে থাকা বাংলাদেশ ফুটবল দলকে ফেরাতে তৎপর সরকার

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :: নেপালে চলমান বিক্ষোভের কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরার কথা থাকলেও আকস্মিক পরিস্থিতির অবনতিতে কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে দেয়। ফলে জামাল ভূঁইয়াসহ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা টিম হোটেলেই অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নেপালে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

Manual4 Ad Code

সরকারি সূত্র বলছে, নেপালের রাজনৈতিক পরিবর্তন ও প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপদ প্রত্যাবর্তনে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ চলছে।

Manual6 Ad Code

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দলের সার্বিক খোঁজখবর নিয়ে দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!