আজ শ্রীলংকা জিতুক দেশের কোটি ক্রিকেট ভক্তের চাওয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আজ শ্রীলংকা জিতুক দেশের কোটি ক্রিকেট ভক্তের চাওয়া

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :: আজকের শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ বাংলাদেশ ক্রিকেট দল এবং সমর্থকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । তাই বাংলাদেশী সমর্থকরা সর্বোচ্ছ দিয়ে আজ শ্রীলংকা দলের পক্ষে গলা ফাটাবে। কারণ আজকের শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচে শ্রীলংকা হারলেই হেরে যাবে বাংলাদেশ। তাই শ্রীলংকা জিতুক এটাই দেশের কোটি ক্রিকেট ভক্তের চাওয়া।

শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে । এই ম্যাচের ফল বাংলাদেশের ভাগ্য নির্ধারণে সরাসরি প্রভাব ফেলতে পারে। লিটন দাস, তানজিদ হাসান তামিমদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা এই ম্যাচের ওপরই নির্ভরশীল।

Manual5 Ad Code

গতকাল আবুধাবির হোটেল পার্ক রোটানায় যখন শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গ উঠেছিল, তখন নাসুম আহমেদ বলেন, যারা ভালো খেলবে, তারাই জিতবে। নির্দিষ্ট কারও জন্য দোয়া বা সাপোর্ট করার প্রয়োজন নেই। যেটা লেখা আছে, সেটাই হবে। যা হবার, তা-ই হবে। কিন্তু অনুরাগীরা অন্যরকম অনুভব করেন- এসএলসির অফিসিয়াল ফেসবুক পেজে, জেগে ওঠো লংকান সিংহরা লিখে কমেন্ট করেছেন অনেক বাংলাদেশি ভক্ত; কেউ কেউ বাংলাদেশের পতাকার ইমোজিও দিয়েছেন। একইভাবে শ্রীলংকা টিমের ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের শুভকামনার পোস্টও দেখা গেছে।

২০১৮ নিদাহাস ট্রফি থেকেই বাংলাদেশ-শ্রীলংকার খেলাকে আলাদা রঙ মেলে ‘নাগিন ডার্বি’ খ্যাত। কলম্বোতে মুশফিকুর রহিমসহ বাংলাদেশের খেলোয়াড়দের ‘নাগিন ড্যান্স’ তৎকালীন বিতর্ক সৃষ্টি করেছিল এবং তার পরবর্তী ম্যাচগুলোতেও দুদেশের খেলোয়াড় এবং সমর্থকরা মাঝে মাঝে সাপের মতো অঙ্গভঙ্গি করে মজা করতেন। সেই ঐতিহ্য সামাজিক মাধ্যমে দুদেশের সমর্থকদের লড়াইকেও বিশেষ মাত্রা দিয়েছে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম; বাংলাদেশি ভক্তরা সক্রিয়ভাবে শ্রীলংকার সফলতা কামনা করছেন।

Manual1 Ad Code

টুর্নামেন্টের অবস্থান (বর্তমান): বাংলাদেশ এবং শ্রীলংকা দুই দলেরই পয়েন্ট ৪। তবে নেট রান রেটে (+১.৫৪৬) শ্রীলংকা শীর্ষে আছে, আর বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। আফগানিস্তানেরও ২ পয়েন্ট থাকলেও তাদের নেট রানরেট গ্রুপে সবচেয়ে বেশি, ‍+২.১৫। আর হংকং কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

সুপার ফোরে উঠার সরল হিসাবটি তাই এখন এই ম্যাচের ওপর নির্ভর করছে শ্রীলংকা যদি আজ আফগানিস্তানকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ বিনা সমীকরণে সুপার ফোরে উঠার সুযোগ পেতে পারে। যদি আফগানিস্তান আজ শ্রীলংকাকে পরাজিত করে, তাহলে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ অনেক জটিল হয়ে যাবে।

Manual2 Ad Code

লিটন, তানজিদ তামিম ও নাসুম আহমেদরা গতকালই আবুধাবি ছেড়ে দুবাইয়ে পৌঁছে গেছেন। নিয়ম অনুযায়ী, বাংলাদেশ যদি ‘বি২’ হিসেবে সুপার ফোরে উঠে, তবে তাদের সব ম্যাচই দুবাইয়ে খেলতে হবে; আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে একটি ম্যাচ আবুধাবিতে এবং বাকি দু’টি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে সেটার আগে প্রয়োজন সুপার ফোরে ওঠা; আর তার জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!