মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননা করার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা এবং পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

স্টেশন রোড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উত্তর রেল আউটার ও দক্ষিণ বাজার পর্যন্ত পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোডস্থ চৌমুহনীতে প্রতিবাদ সভায় বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান।

Manual3 Ad Code

এ সময় বক্তারা মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহর কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়। নতুবা ফ্রান্সের সকল পণ্য ও তাদের সকল কর্মকান্ডকে বয়কট করার হুশিয়ারি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল ওয়াহিদ, আতিকুর রহমান আখই, মাওলানা কাজী এহসান মাহবুব জাকির, কাজী ফখরুল ইসলাম, হাফিজ এবাদুর রহমানসহ উপজেলা আল ইসলাহ, উপজেলা ও পৌর তালামিযের সর্বস্তরের নেতাকর্মীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!